সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শিকারীসহ রোববার ২০ জলদস্যু আত্মসমর্পণ করেছেন।
বেলা ১২টার দিকে বরিশাল নগরের রুপাতলীতে র্যা ব-৮ এর সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে এ আত্মসমর্পণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, তারা যেন সঠিক পথে ফিরে আসে সরকার সেআনুসারে কাজ করে যাচ্ছে। সঠিক পথে ফিরে আসতে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
এসময় র্যা বের উর্ধ্বতন কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন। তারা ৩১টি অস্ত্রসহ ১৫০৭ গোলাবারুদ জমা দিয়েছেন।
আত্মসমর্পণ কারীরা হলেন-জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহাঙ্গীর শিকারি (৩৮), শেখ মো. ফরিদ (৩৮), মো. মারুফ শেখ (৪১), মো. আকরাম শেখ (৩৫), মো. মোস্তাহার শেখ (৫০), মো. এরশাদ খান (৩৫), মো. গাজী তরিকুল ইসলাম (৩৫), মো. কামরুল শেখ (২২), মো. কামরুল হাসান (৩৮), মো. হায়দার শেখ (২৯), মো. হারুন শেখ (৫৫), মো. আইয়ুব আলী শেখ (৫২), মো. মাফিকুল গাজী (৩৮), মো. কবির গাজী (৩২), মো. পলাশ হোসেন (৩৫), মো. বাছের শিকদার (২৬), মো. আবদুল হান্নান সরদার (২৩), মো. ইজাজ মোল্লা (৪১), মো. মহাসিন মোড়ল (৩৯) ও মো. ইয়াকুব সরদার (২৯)।
র্যা ব-আট এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।