জেলার খবর

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে খুন করে বাড়িতে ডাকাতি

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে খুন করে বাড়িতে ডাকাতি
লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে খুন করে বাড়িতে ডাকাতি

লক্ষ্মীপুর সদর উপজেলার আধারমানিক গ্রামে সফিউল্যা নামে সাবেক এক ইউপি সদস্যকে খুন করে তার বাড়িতে ডাকাতি করেছে তারা।

নিহতের ছেলে আলাউদ্দিন বলেন, মধ্যরাতে ঘরের দরজা ভেঙে একদল ডাকাত তাদের বাড়িতে ঢোকে এবং সোনার গয়নাসহ দামি জিনিসপত্র লুট শুরু করে। এ সময় তার বাবা বাধা দিতে গেলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পরে গুলি করে হত্যা করে চলে যায়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন সফিউল্যা। তার বাবার নাম আবদুল মান্নান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে দরজা ভেঙে একদল ডাকাত সফিউল্যার ঘরে ঢোকে। ডাকাতেরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দেন। এসময় ডাকাতেরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায়।

স্বজনদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতেরা পালিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এএসপি (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ