বরিশালের ঢাকা-বরিশাল মহাসড়কে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় মঙ্গলবার প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ জনের মারা গেছেন। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের বলেন, প্রাইভেট কারটি ঢাকা থেকে বরিশালের দিকে দ্রুতগতিতে আসছিল। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারালে কারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা দুই জন মারা গেছেন। আহত অন্য দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরেকজন মারা যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: