জেলার খবর

হাইমচরে 'মানবসেতু' নামে শিক্ষার্থীদের পিঠে হাঁটার অভিযোগে মামলা

হাইমচরে 'মানবসেতু' নামে শিক্ষার্থীদের পিঠে হাঁটার অভিযোগে মামলা
হাইমচরে 'মানবসেতু' নামে শিক্ষার্থীদের পিঠে হাঁটার অভিযোগে মামলা

চাঁদপুরের হাইমচরে 'মানবসেতু'র নামে শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হাঁটার ঘটনায় উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাত পৌনে ১২টার দিকে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে এনে এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বাদী হয়ে হাইমচর থানায় মামলা করেন।

হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মামলাটি আমলে নেয়া হয়েছে—বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ মামলার আসামিরা হলো: উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।

এর আগে গতকালই চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারওয়ার জাহান নেতৃত্বে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়

বিভাগীয় কমিশনার রুহুল আমিনের নির্দেশে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে তদন্তের জন্য যান সৈয়দা সারওয়ার জাহান।

গত ৩০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী শিক্ষার্থীদের সৃষ্ট মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন।

পরে এই জনপ্রতিনিধির শিক্ষার্থীদের পিঠের ওপর ওপর দিয়ে হাঁটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সমালোচনার ঝড় ওঠে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ