জেলার খবর

হাইমচরের পর এবার জামালপুরে শিক্ষার্থীদের পিঠে চড়ল স্কুলের জমিদাতা

হাইমচরের পর এবার জামালপুরে শিক্ষার্থীদের পিঠে চড়ল স্কুলের জমিদাতা
হাইমচরের পর এবার জামালপুরে শিক্ষার্থীদের পিঠে চড়ল স্কুলের জমিদাতা

স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হেঁটে যাওয়ার ঘটনা দেশজুড়ে যখন আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ঠিক ওইসময়েই ঘটে গেছে একই ঘটনা, জামালপুর মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের।

গত ২৯ জানুয়ারি স্কুলের ছোট ছোট কমলমতি শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদানকারী

গতকাল বুধবার রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের কোমলমতি শিশুছাত্রদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। শিক্ষার্থীদের কাঁধে দিলদার হোসেনের হেঁটে যাওয়ার ছবি ভাইরাল হওয়ার পর থেকে জেলাজুড়ে তোলপাড়।

গত রোববার ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এ কৃর্তি তিনি ঘটান।

জানা গেছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে ওই বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু নির্মাণ করে যার ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি ও বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বাঁশ হাতে নিয়ে শুয়ে মানবসেতু নির্মাণ করেছে। দিলদার ওই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি যেন পড়ে না যান, এজন্য দুপাশ থেকে দুজন ব্যক্তি হাত ধরে তাঁকে সহযোগিতা করছেন, কেউ কেউ ওই দৃশ্যের ছবি তুলছেন আর এর চার দিকে স্কুলের ছাত্র ও অন্য দর্শনার্থীরা দৃশ্যটি দেখছেন।

এ ব্যাপারে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছানতুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের কথা বলতে রাজি হননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ