সাভারের আশুলিয়া ও কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঈগল পরিবহনের একটি বাস বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজারের বড় ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও আহত হন আরো ২০ জন।
তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট দেখা দিয়েছে।
এদিকে, বুধবার মধ্য রাতে কুমিল্লার চান্দিনায় পদ্মা এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকসহ দুই জন নিহত আহত হন ২৫ জন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: