জেলার খবর

খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

খাগড়াছড়ির আলুটিলায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় শুক্রবার কমপক্ষে আট জনের মৃত্যু ও আহত হয়েছেন অনেকে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে , নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।

খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যায় চট্টগ্রাম হাসপাতালে একজন মারা যান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হচ্ছে, আলুটিলা এলাকায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে দ্রুতগতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি স্থানীয় যানবাহন চাঁদের গাড়ির ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। তারা এ পর্যন্ত ৮ জনের নিহত হওয়ার খবর পেয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আলুটিলা এলাকায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের পাশে বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার এই আনুষ্ঠানিকতায় বহু লোক অংশ নেন। তাদের মধ্যে সড়কে থাকা কয়েকজনকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ