সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দু'পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা গেছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে তিনি মারা যান।
গতকাল দুপুরে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হন শিমুল।
আহত অবস্থায় শিমুলকে বগুড়ায় পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকায় আনার পথে অবস্থার অবনতি হওয়ায় সাখাওয়াত মেমোরিয়ালে ভর্তি করা হলে তিনি মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: