জেলার খবর

আ'লীগ থেকে হাইমচের সেই উপজেলা চেয়ারম্যান সাময়িক বহিষ্কার

হাইমচের সেই উপজেলা চেয়ারম্যান সাময়িক বহিষ্কার
হাইমচের সেই উপজেলা চেয়ারম্যান সাময়িক বহিষ্কার

স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর হেঁটে যাওয়া চাঁদপুর জেলার হাইমচরের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক। এ ধরনের জঘন্য কাজ যারা করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

একই সঙ্গে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি নেতারা একজন আরেকজনকে বিশ্বাস করে না—তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।

গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। এটা নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ