জেলার খবর

সিংড়ায় ট্রাকের চাপায় আ’লীগ ২ নেতা নিহত

সিংড়ায় ট্রাকের চাপায় আ’লীগ ২ নেতা নিহত
সিংড়ায় ট্রাকের চাপায় আ’লীগ ২ নেতা নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় আওয়ামী লীগের দুই নেতা মারা গেছেন।

গতকাল রাতে নাটোর-বগুড়া মহাসড়কে মোটরসাইকেলে করে সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে বকুল (৪০) ও বিলদহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫) সিংড়ার চামারী থেকে বগুড়ার নন্দীগ্রাম যাচ্ছিলেন।

চৌগ্রাম জোড়াসেতু এলাকায় তারা একটি ট্রাককে পাশ কাটানোর সময় ট্রাকটি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই তারা ট্রাকের সঙ্গে তাদের মোটর সাইকেলটে ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সাখাওয়াত হোসেন জরুরি কাজে মধু মিয়াকে নিয়ে মোটরসাইকেলে যোগে শ্বশুরবাড়ি নন্দীগ্রামে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন তারা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মুরাদ হোসেন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান।

খবরের সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শনিবার সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ