ভারতের পেট্রাপোলে ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে বন্দরে পণ্য আনা-নেয়া হয়নি। প্রতিদিন এ বন্দর দিয়ে অন্তত পাঁচশো ট্রাক পণ্য আনা-নেয়া করে। ধর্মঘট অব্যাহত থাকলে বেনাপোল বন্দরে পণ্যজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের কর্মকর্তারা জানান, ভারতে পণ্য পরিবহন নিয়ে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিলো। এরই জেরে ওপারে পেট্রাপোল বন্দরে ধর্মঘটের ডাক দেন ব্যবসায়ীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: