কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত ও গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. আবদুল মজিদ বলেন, সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ –বিজিবির বরাত দিয়ে ওসি বলেন, ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল— তারা সীমান্ত রেখা অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়লে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই জেলেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
আহত অপর জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: