জেলার খবর

রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল: অ্যালিসন ব্লেক

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

মিয়ানমারের নির্যাতন বন্ধ করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে দিয়ে সমস্যা সমাধান করতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করতে হবে— উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনাররা।

হাইকমিশনারা হলেন: ব্রিটেনের অ্যালিসন ব্লেক, কানাডার বেনোয়া পিয়ের লারামি ও অস্ট্রেলিয়ার জুলিয়া নিব্লেট।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনাররা।

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করার পর এ মন্তব্য করেন ব্লেক। তার সঙ্গে কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট ছিলেন।

এ সময় তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখ থেকে সেখানকার সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ, দমন-পীড়নের বর্ণনা শোনেন।

অ্যালিসন ব্লেক বলেন, ‘শিবির পরিদর্শন করে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থা জানা গেল, পালিয়ে আসা রোহিঙ্গারা সে দেশে সেনাবাহিনীর হাতে নির্যাতন, ধর্ষণ ও হত্যার বর্ণনা দিয়েছেন। এ নির্যাতন গণহত্যার শামিল।’

আর পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশে সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনাররা।

এর আগে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ