জনগণের প্রতি বিএনপির আস্থা নেই বলেই তারা নির্বাচন কমিশন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মুসলিম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ইচ্ছায় রাষ্ট্রপতি এটি গঠন করেছেন, কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই যৌক্তিকতাও নেই।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, জনগণের রায়ের ওপরে যাদের আস্থা নেই তারাই এ নিয়ে বিতর্ক করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: