কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে শুক্রবার এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন গরু ব্যবসায়ী।
বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভোর রাতে রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার এর কাছে গরু আনতে যান কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই টুলু নামের একজনের মৃত্যু হয়। এ সময় সেবাত নামের আরো একজন গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: