সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিছনাকান্দির পাথর কোয়ারিতে শুক্রবার পাথর ধসে ৩ জন শ্রমিক মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে বিছনাকান্দির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো পাথর উত্তোলনের সময় হঠাৎ করে পাথর ধসে তিন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে পুলিশ যাওয়ার আগেই মালিকপক্ষ মৃতদেহ সরিয়ে নেয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: