জেলার খবর

সড়ক দুর্ঘটনায় নড়াইলে ১৩ জনের মৃত্যুতে চলছে শোকের মাতম

সড়ক দুর্ঘটনায় নড়াইলে ১৩ জনের মৃত্যুতে চলছে শোকের মাতম
সড়ক দুর্ঘটনায় নড়াইলে ১৩ জনের মৃত্যুতে চলছে শোকের মাতম

নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহন ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় দুর্ঘটনায় নিহত ১৩ জনের অধিকাংশেরই বাড়ি নড়াইলের বিভিন্ন এলাকায়।

নিহতদের বাড়িতে এখন শোকের মাতম। ১০ ফেব্রুয়ারি রাতে ফরিদপুরের গজারিয়া এলাকায় কোচের সামনের চাকা ফেটে দুর্ঘটনায় মারা যান তারা। তাদের মৃত্যুতে শোকে হতবিহ্বল তাদের পরিবারের সদস্যরা।

গত শুক্রবার রাত সাড়ে ৮টায় নড়াইল ও লোহাগড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় হানিফ পরিবহনের একটি কোচ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় নিহত ১৩ জনের অধিকাংশই নড়াইলের বাসিন্দা।

কোচের চালক সদর উপজেলার বাঁশগ্রামের দাউদ মোল্যার ছেলে হেমায়েত মোল্যা। চালকের আসন পুড়ে বিকৃত চেহারায় বসেছিল চালক, ওই অবস্থায় তার পরিবারের সদস্যরা সনাক্ত করেন তাকে।

অভাবের সংসারে দুই কন্যা সন্তান নিয়ে স্বজনেরা। একই অবস্থা পাশের বগুড়া গ্রামের বাসের হেলপার জুয়েলের বাড়িতেও।

দুর্ঘটনার খবর শুনে রাতেই অনেকে ছুটে যান ঘটনাস্থলে। কিন্তু পুড়ে যাওয়া বিকৃত চেহারা দেখে মরদেহ সনাক্ত করতে না পেরে অনেকেই ফিরে এসেছেন বাড়িতে। সড়কে চলাচলের সময় নিরাপত্তার নিশ্চয়তা চান সাধারণ মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ