মাদারীপুরের শিবচরে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ— এতে ৭ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার বহেরাতলা ইউনিয়নের সমোকান্দি গ্রামে গৌরাঙ্গ বিশ্বাসের কাছে দুধ বিক্রির পাওনা ৫০ টাকা নিয়ে ছালাম বেপারির মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি বাধলে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেন।
এরজের ধরে রাত ১০টার দিকে ছালাম বেপারির নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার নারীসহ সাতজন আহত হন।
তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: