জেলার খবর

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের বাড়ি কিশোরগঞ্জে

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রোববার নিহত ১৩ জনের মধ্যে ১১ জনেরই বাড়ি কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায়। মৃতদের মধ্যে একই পরিবারের রয়েছে ৪ জন ও অন্য একটি পরিবারের রয়েছে ৩ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার সকালে অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাস হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আর ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি যাচ্ছিল কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।

পথে নরসিংদীর দড়িকান্দি এলাকায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আরোহী মারা যান। যাদের মধ্যে ১১ জনই কিশোরগঞ্জের বাসিন্দা।

দুর্ঘটনার খবর বিভিন্ন মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে ছুটে যান ঘটনাস্থলে। নিহতরা সবাই দিনমজুর ও নিম্নবিত্ত শ্রেনীর মানুষ। কেউ আবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। প্রিয় মানুষটিকে হারানোর শোকে স্তব্ধ পরিবারগুলো।

বিকেলে মরদেহগুলো কিশোরগঞ্জে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। একই সঙ্গে ৪ জন ও ৩ জনকে হারিয়ে শোকে স্তব্ধ দুই পরিবারের মানুষ।

আর যেন কোনো পরিবারকে এমন দুর্ঘটনায় পড়তে না হয় তার নিশ্চয়তা চান এলাকাবাসী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ