জেলার খবর

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়ার ত্রাণ জাহাজ চট্টগ্রাম বন্দরে

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার ‘নটিক্যাল আলিয়া’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার ‘নটিক্যাল আলিয়া’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার ‘নটিক্যাল আলিয়া’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে ভেড়ে জাহাজটি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব (মেরিটাইম ইউনিট) রিয়ার অ্যাডমিরাল খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতে মোহাম্মদ তায়ইব, চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় জেটিতে উপস্থিত থেকে সেটি গ্রহণ করেছেন।

জানা গেছে, জাহাজটিতে ১৪৭২ মেট্রিক টন পণ্যের মধ্যে চাল, চিনি, চা পাতাসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসন জানিয়েছে, বন্দর থেকে এসব পণ্য দেড়শ ট্রাকে করে কক্সবাজারের নিয়ে যাওয়া হবে।

রোহিঙ্গা মুসলমানদের জন্য খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে জাহাজটি এ মাসের শুরুর দিকে মালয়েশিয়া থেকে রওনা হয়ে ৯ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে পৌঁছালে সেখানে বিক্ষোভের মুখে পড়ে। জাহাজে থাকা ৫০০ টন খাবার ও ওষুধসহ বিভিন্ন সামগ্রী ইয়াঙ্গুনে সরবরাহের পর বাকি পণ্য নিয়ে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

এসব পণ্য বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য পাঠানো হয়েছে। মালয়েশিয়ার মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি দেশীয় এবং বিদেশি ত্রাণ সংগঠনগুলো রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী এ জাহাজ পাঠিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে দমনাভিযানের মুখে গত চার মসে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ