জেলার খবর

হাতিয়ায় ৪০ জেলে উদ্ধার, ১৫ জলদস্যু আটক

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ৪০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে ১৫ জন জলদস্যুকে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত মঙ্গলবার বঙ্গোপসাগরের কুতুকদিয়া চ্যানেল থেকে জলদস্যুরা তিনটি ট্রলারসহ ২০ জেলেকে অপহরন করে। পরবর্তী দুই দিনে বিভিন্ন স্থান থেকে আরো ২০ জেলেকে অপহরণ করা হয়। তাদের চর গাংনীতে নিজেদের আস্তানায় আটকে রেখে স্বজনদের কাছে বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।

পরে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্য রাতে জলদস্যুদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। সেখান থেকে তারা ৪০ জেলেকে উদ্ধার করে। আটক করে ১৫ জন জলদস্যুকে।

এ সময় জলদস্যুরা তাদের কাছে থাকা চারটি আগ্নেয়াস্ত্র নদীতে ফেলে দেয়। আটক জলদস্যুদের প্রত্যেকের বাড়ি হাতিয়ায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ