জেলার খবর

শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার ভোলা সদর রোডে ব্যাংক এশিয়ার ১১৪তম শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে— জনগণও সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চায়।’

খালেদা জিয়ার মামলার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, উনাকে জেলে নেয়া, না নেয়া সরকারের কোনো বিষয় নয়—এটা আদালতের বিষয়। তিনি যদি নিদোর্ষ হন তবে খালাস পাবেন। আর তিনি যদি দোষী সাব্যস্ত হন তবে আদালতের রায় মেনে নিতে হবে।

ইভিএম পদ্ধতি বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর অনেক দেশে এ প্রথায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেশেও এ উদ্যোগ আগেও নেয়া হয়েছিল। কোন ভালো কাজই বিএনপি পছন্দ করে না। বিরোধীতা করতে হবে, তাই তারা নানা কথা বলেন।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, মুক্তিযোদ্ধা কমান্ডর দোস্ত মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার এ সময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বাংলাবাজারের মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ