জেলার খবর

সাংসদ লিটন হত্যাকারী সনাক্ত, শিগগিরই গ্রেপ্তার: আইজিপি

এ কে এম শহীদুল হক
এ কে এম শহীদুল হক

গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে— শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

সোমবার সকালে আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, এমপি লিটন হত্যা মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে যারা খুন করেছে তারা পুলিশের নজরদারিতে আছে যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।

হত্যাকাণ্ড ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার হয়েছে বলে জানান এ কে এম শহীদুল হক।

পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছে বলেও জানান তিনি।

এর আগে একেএম শহীদুল হক নারী পুলিশ সদস্যদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ