নরনিংদী সদর উপজেলায় বুধবার ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা আপন ভাই-বোন। তাদের বড় ভাইয়ের হাতে তাদের খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে বড় ভাই রুবেল তার ছোট এক ভাই ও দুই বোনকে গলা টিপে হত্যা করে। এ সময় আতিকুর রহমান নামে এক ভাই তাকে বাধা দিতে গেলে রুবেল তাকেও ছুরিকাঘাত করে।
পরে এলাকার লোকজন রুবেলকে আটক করে পুলিশে দেয়। নিহতদের মৃতদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: