মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ ৫ জন নিহতের মামলায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো পরিবহণ ধর্মঘট পালন করছে জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীন ও দূরপাল্লার ৬টি রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। কোন যান গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি।
আর এ অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের পক্ষে শহরের বিভিন্ন রুটে অবস্থান নিয়েছে বাস-ট্রাক শ্রমিকরা। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা সাজাপ্রাপ্ত আসামি জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদ জানান।
এদিকে, যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: