গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নব-নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বৃহস্পেতিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল মাহাদত হোসেন চৌধুরী ও অন্যান্যরা।
পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। পরে তারা বঙ্গবন্ধু ভবনে যান ও মন্তব্য বইতে স্বাক্ষর করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: