জেলার খবর

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে নগরের হরিণটানায়

সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায় এরপর ঘটনাস্থলে জিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়া ‘চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির’ সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ছয়টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় কমপক্ষে নয়টি মামলা রয়েছে।

এরমধ্যে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তিনি পলাতক ছিলেন। জিয়া খুলনায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুটি পিস্তল, বন্দুকের দুটি গুলি, দুটি গুলির খোসা, দুটি রামদা ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

জিয়া সানার বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ