জেলার খবর

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

কক্সবাজারে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৭ থেকে ৮ জন।

শনিবার সকালে কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটেছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে সকালে চকরিয়ার গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার আরোহী নিহত হন।

আর কক্সবাজার সদর উপজেলায় মারা যান আরো একজন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আবুল কালাম আজাদ জানান, সকাল ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার রশিদনগরে এলাকায় পিকআপ দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ