জেলার খবর

সিলেটে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত

সিলেটে
সিলেটে

সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রোববার এক কিশোর নিহত হয়েছে।

সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন এ ঘটনার পর উপজেলার তাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী পরে তা তুলে নেয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত কিশোরের নাম সাইফুল ইসলাম (১৭) সে ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের উত্তরকালনীচর এলাকার বাসিন্দা। সে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের সমর্থক।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আগমী ৬ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান ও বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান চৌধুরীর (জগলু চৌধুরী) সমর্থকেরা সকালে মিছিল বের করে। মহাসড়কে দুই মিছিল মুখোমুখি অবস্থানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে সাইফুল নিহত হয়। সে আতাউর রহমানের সমর্থকদের মিছিলে ছিল।

পুলিশ বলছে, নিহত কিশোরের শরীরে ইটপাটকেলের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, এ ঘটনায় আতাউরের সমর্থকেরা আক্তারুজ্জামানের সমর্থকদের দায়ী করে বেলা একটা থেকে তাজপুরের কদমতলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ