জেলার খবর

যাত্রাবাড়ীতে জুতা কারখানায় আগুন নিয়ন্ত্রণে

যাত্রাবাড়ীতে জুতা কারখানায় আগুন, কাজ করছে ২২টি ইউনিট
যাত্রাবাড়ীতে জুতা কারখানায় আগুন, কাজ করছে ২২টি ইউনিট

যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় সোমবার একটি জুতা কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনীর ২২টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, বেলা সোয়া ১১টার দিকে মৃধাবাড়ির সামাদবাড়ি এলাকায় ক্লাসিক শু কোম্পানির একতলা টিনশেড ওই কারখানায় আগুন লাগে।

কারখানার মার্কেটিং ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি কারখানা থেকে বের হয়েছিলাম— তখনই পেছনে হঠাৎ শব্দ হয় এবং আগুন দেখতে পাই, ভেতরে রাসায়নিক ছিল পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

মোয়াজ্জেম জানান, আগুন যখন লাগে, তখন ভেতরে শ’ খানেক কর্মী কাজ করছিলেন। তবে আগুন লাগার পর তাদের সবাই বেরিয়ে আসতে পেরেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে, নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় সিনহা গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, সোমবার সকাল পৌনে ৭টার দিকে ওই কারখানা ভবনের ১২ তলায় আগুন লাগে।

ঘটনার পরপরই হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ