জেলার খবর

খুলনায় পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার

খুলনা জেলায় ধর্মঘট চলছে পরিবহন শ্রমিক ফেডারেশনের
খুলনা জেলায় ধর্মঘট চলছে পরিবহন শ্রমিক ফেডারেশনের

বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে ঢাকা খুলনা বিভাগের ১০টি জেলায় শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। যা আজ- সোমবার সন্ধ্যা থেকে কার্যকর করা হবে।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতের দেয়া এ সাজা বিরুদ্ধে তারা এ কর্মসূচি পালন করে।

ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু বলেন, খুলনা বিভাগের ১০ জেলার সব কটিতে ধর্মঘট চলমান থাকায় সোমবার দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার সমঝোতার লক্ষ্যে এ বৈঠক ডেকেছেন।

পরে এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান র তিনি।

গতকাল থেকে এ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আজ সকাল ৬টা থেকে বিভাগের সব রুটে এ ধর্মঘট পালন করে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। ধর্মঘটের ফলে দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে। এতে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে, যশোরের ৭টি পয়েন্টে অবস্থান নিয়ে ভোর থেকেই ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। এতে, করে যশোর থেকে ১৮টি রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী না জেনে বাস টার্মিনালে আসলেও গাড়ি না থাকায় তারা ফেরত যেতে বাধ্য হয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কুষ্টিয়া, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহেও পরিবহন ধর্মঘট পালন করছেন সেখানের শ্রমিকরা।

এছাড়া, অনির্দিষ্টকালের এ ধর্মঘটে সংহতি জানিয়ে গোপালগঞ্জ, ফরিদপুর ও রজাবাড়ীসহ আরও ৬টি জেলায়ও পরিবহন ধর্মঘট পালন করছেন সেখানকার শ্রমিক নেতারা।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ