রংপুরের পীরগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, রূপসী পরিবহণের একটি বাস ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। ভোর ৫টার দিকে বাসটি ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই নারী যাত্রী মারা যান আহত হন ২৬ জন।
তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: