পটুয়াখালীতে বাস-মিনিবাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়নের মধ্যে কোন্দলের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার মালিক সমিতির কয়েকজন নেতা শ্রমিক সংগঠনের নেতাদের ওপর হামলা চালায় ও মারধর করে। এ বিষয়ে বাস মালিক নেতাদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিক নেতারা।
এর জের ধরে বুধবার বিকেল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে পটুয়াখালীতে যাওয়া পর্যটকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: