সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল–নগরবাড়ী সড়কের শ্রীকোলায় শুক্রবার ট্রাক চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
নিহতরা হলেন: উল্লাপাড়া পূর্বদেলুয়া গ্রামের হেনা শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও একই গ্রামের শ্রী পঞ্জের ভৌমিকের ছেলে আকাশ (১৯)।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মো. আসলাম উদ্দিন জানান, সকালে বগুড়া থেকে একটি ট্রাক পাবনার দিকে যাওয়ার পথে উল্লাপাড়ার পৌঁছালে যাত্রীবাহী একটি ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৫ যাত্রী আহত হয়েছেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
আহতদেরকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: