জেলার খবর

সিলেটে চোরের হামলা, পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

সিলেট
সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গরুচোরের হামলায় এক গৃহকর্তার মৃত্যুর পর পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে আরো একজন মারা গেছেন। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।

নিহতরা হলেন: মোস্তফানগর গ্রামের জিলু মিয়া (৫৫) ও দক্ষিণ রাজনগর গ্রামের মফিজ মিয়া (৫০)।

শনিবার সকালে উপজেলার মোস্তফানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

পুলিশ কর্মকর্তা সুজ্ঞান বলেন, ভোর ৪টার দিকে মোস্তফানগর গ্রামে একদল গরুচোর হানা দেয়। তাদের হামলায় গৃহকর্তা জিলু মারা যান। এ সময় গ্রামবাসী সোনাই সর্দার নামের এক চোরকে আটক করে। পরে পুলিশ সকাল ৮টার দিকে আটক চোরকে উদ্ধার করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়লে মফিজ মিয়া মারা যান।

তিনি আরো বলেন, প্রায় দুই ঘণ্টার এ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের গুলিতে মফিজ মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল লাইছ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ