জয়পুরহাটের কালাই পৌরশহরের মুন্সীপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর শনিবার শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ নামের শিশুটি ওই গ্রামের তোতা মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, শুক্রবার দুপুরে শিশু শুভ খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। দিন শেষে বাড়িতে না ফিরে আসায় শুভর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে এবং রাতেই পরিবারের পক্ষ থেকে কালাই থানায় বিষয়টি জানানো হয়।
পরে সকালে প্রতিবেশীরা বাড়ির পাশে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: