জেলার খবর

দেশে আল-কায়েদা বা আইএসের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

দেশে আল-কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে জেলার চরফ্যাসন উপজেলায় সরকারি কলেজে সুধি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, দেশে আল কায়দা ও আইএসের অস্তিত্ব নেই তবে দেশে তৈরি কিছু সন্ত্রাসী বাহিনী রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী যথার্থভাবে তাদের মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করেন না—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এ দেশের জনগণ ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবাসী সন্ত্রাসীদের প্রতিহত করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ