নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আবুল হাশেমকে (৫০) তার বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাড়ির সামনে হামলার শিকার হন।
গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আবুল হাশেম বাংলাবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যটরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা গেছে, দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।