জেলার খবর

রাজশাহী সিটি করপোরেশনে ফিরলেন বুলবুল

মোসাদ্দেক হোসেন বুলবুল
মোসাদ্দেক হোসেন বুলবুল

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় আপিলেও বহাল।

রোববা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছে।

আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে আমিনুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র বুলবুলকে বরখাস্ত করে সরকারের দেয়া আদেশ ২০১৬ সালের ১০ মার্চ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল— ওই আবেদন আজ খারিজ করে দিয়েছে আদালত। ফলে মোসাদ্দেক হোসেন বুলবুলের মেয়র পদ ফিরে পেতে আইনগত আর কোনো বাধা নেই।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশের অভিযোগপত্রে নগর বিএনপির সভাপতি বুলবুলের নাম আসার পর ২০১৫ সালের ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিএনপি এ নেতা এসব মামলায় গতবছর মার্চ থেকে তিন মাস কারাগারেও ছিলেন— পরে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গতবছর জুনে তাকে মুক্তি দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ