বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মাণাধীন ফোর লেন লেবুখালী সেতুর বোরিং ঝিক স্ট্যাকচার ছিড়ে একজন শ্রমিকের মৃত্যু ও আহত হয়েছেন ১৪ জন।
সোমবার সকালে এ দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়-শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। হয়েছে।
হাসপাতালে নেয়ার সময় সোহেল নামের ওই শ্রমিক মারা যান।
দুমকি থানার এসআই দেলোয়ার হোসেন জানান, শ্রমিকরা সেতুর ওপর পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ ক্রেন বিচ্ছিন্ন হয়ে শ্রমিকরা আহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: