খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ ৮ দফা দাবিতে এ কর্মসূচির আহ্বান করা হয়।
এর আগে হরতালের সমর্থনে রোববার বিকেলে খাগড়াছড়িতে মিছিল করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: