দিনাজপুরের নবাবগঞ্জে জুয়ারীদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা পুলিশের ওসিসহ ৫ জন আহত হয়েছেন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামে জুয়াড়িদের ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়াড়িদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। পরে রাতেই তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: