জেলার খবর

চান্দিনায় বাসে তল্লাশি: পুলিশের ওপর হামলা, ২ জেএমবি সদস্য আটক

পুলিশের ওপর হামলা
পুলিশের ওপর হামলা

কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে জেএমবি সদস্যরা। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় একজনসহ জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার চান্দিনার খাদঘরে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় বাস থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে দুই জেএমবি সদস্য বোমা নিক্ষেপ করলে পুলিশও গুলি চালালে এক জেএমবি সদস্য গুলিবিদ্ধ হন।

এ সময় হামলাকারিরা একটি অস্ত্র পানিতে ফেলে দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনসহ দুই জেএমবিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪টি হাতবোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ