জেলার খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, বিস্ফোরক উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান

চট্টগ্রামের মিরসরাইয়ে গোভানীয়া গ্রামের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের অন্য একটি বিশেষ দল রিদোয়ান মঞ্জিল নামের ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।

অভিযানকালে বাড়ির নিচতলার ২টি কক্ষে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিস্ফোরকদ্রব্যর সন্ধান পাওয়া যায়। পরে বাড়ির ওই দুটি কক্ষ সিলগালা করে রাখা হয়।

বুধবার সকালে বাড়ি পাহারায় নিয়োজিত মিরসরাই থানার এসআই মো. ইকবাল বলেন, রাতে পুলিশের স্পেশাল ২টি টিম কুমিল্লায় আটক হওয়া এক জঙ্গিকে নিয়ে রিদোয়ান মঞ্জিলে অভিযান চালায়। ভেতরে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকার একটি চেকপোস্টে তল্লাশির সময় হাসান ও জসীম নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। তাদের নিয়ে মিরসরাইয়ে অভিযান চালালে এ জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ