জেলার খবর

স্টেডিয়াম গড়ে ওঠার সম্ভাবনা রাঙামাটিতে

রাঙামাটি
রাঙামাটি

পর্যটনকে ঘিরে জাতীয় ও আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে রাঙামাটিতে। এতে এক দিকে এ অঞ্চলের খেলাধুলার মান যেমন বাড়ানো সম্ভব অন্যদিকে রাঙামাটি পর্যটন শিল্পের প্রসার আরো ঘটতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হ্রদ-পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন শহর রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্য আর এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠির বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবন ধারা দেখতে দেশ-বিদেশের ভ্রমন পিপাসু পর্যটকরা ছুটে আসেন রাঙামাটিতে। পর্যটনের এই অপরূপ সৌন্দর্যকে ঘিরে এখানে গড়ে উঠতে পারে জাতীয় ও আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম।

রাঙামাটির চিং হাং মং মারী স্টেডিয়ামটিতে ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারী রয়েছে। তবে এর বাউন্ডারি ওয়ালসহ অনেক কিছুই অসম্পূর্ণ রয়েছে। ফুটবল, নারী ক্রিকেট ও এ্যাথলেটিকসে জাতীয় পর্যায়ে এ জেলা থেকে অনেক কৃতি খেলোয়ার রয়েছেন। তাই আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি স্থানীয় খেলোয়ারদের।

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বরুন দেওয়ান বলেন, স্টেডিয়ামর জন্য পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সঠিক অর্থায়নের অভাবে তা নির্মাণ করা যাচ্ছে না।

মারী স্টেডিয়ামটি আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে উঠলে এ অঞ্চলের খেলাধুলার মান বাড়ার পাশাপাশি পর্যটন শিল্প আরো বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ