জেলার খবর

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জের ধরে কারখানায় ভাংচুর

শ্রমিক অসন্তোষ
শ্রমিক অসন্তোষ

গাজীপুরের সাইনবোর্ডে শ্রমিক অসন্তোষের জের ধরে বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ইস্ট ওয়েস্ট কারখানার শ্রমিকরা কাজ করতে গিয়ে গত মাসের বেতন এ মাসের ৭ তারিখের বদলে ১৫ তারিখ পরিশোধের নোটিশ দেখতে পায়। এ সময় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কর্তৃপক্ষ কারখানা ছুটির ঘোষণা দেয়। এরই জের ধরে শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে।

পরে এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিত্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ