জেলার খবর

পাবনায় চার্চের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

গিলবার্ট কস্তা
গিলবার্ট কস্তা

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চের নৈশপ্রহরী গিলবার্ট কস্তাকে বৃহস্পতিবার কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

গিলবার্টের ছোট ভাই বকুল কস্তা সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভেতরে ঢোকে। নৈশ প্রহরী গিলবার্ট বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গিলবার্টের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ এসএম আহসান হাবিব বলেন, পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ