জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে জঙ্গিরা ততই তৎপর হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে সাভারের আমিনবাজারে মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি গোষ্ঠী শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ভুল পথে পরিচালনার চেষ্টা করছে।
কোনো শিক্ষার্থীর মধ্য তাই আচরণগত পরিবর্তন দেখলে অভিভাবক ও শিক্ষকদের জানানোর পরামর্শ দেন তিনি।
এসময় তিনি আরো বলেন, উন্নত জাতিতে পরিণত হতে গেলে শিক্ষার মান আরো বাড়াতে হবে। সেইসঙ্গে, মুক্তিযুদ্ধের সঠিত ইতিহাসও শিক্ষার্থীদের জানতে হবে বলেন কামরুল ইসলাম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: