জেলার খবর

সাতক্ষীরার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ২

 সাতক্ষীরার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ২
সাতক্ষীরার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ২

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।

পুলিশ বলছে নিহত বিদ্যুৎ বাছাড় চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি-বিদ্যুৎ বাহিনীর প্রধান এবং শেখ তালহা তার সহযোগী ছিলেন।

শনিবার রাতে উপজেলার রহিমাবাদ গ্রামের লক্ষ্মণ দাসের আমবাগানে বন্দুকযুদ্ধে তারা নিহত হন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, বিদ্যুৎ বাহিনীর সদস্যরা ওই আমবাগানে জড়ো হয়েছে , এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায় ও বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। ১৫ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে দু'জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি পিস্তল, চারটি হাতবোমা, একটি রামদা, ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ