সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর এলাকা থেকে দস্যু জিয়া বাহিনীর প্রধানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
অন্য তিন জন হলেন: মিন্টু গাজী, মাসুম বিল্লাহ ও ইউনুচ আলী পঁচা।
র্যা ব ৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম বলেন, বনদস্যু জিয়া তার বাহিনী নিয়ে সুন্দরবনের কাটেশ্বর খালে অবস্থান করছে খবর পেয়ে ভোরে র্যা ব সেখানে অভিযান চালায়। বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যা বও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটে।
এসময় র্যা ব জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া ও তার আরো তিন সহযোগিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলিও উদ্ধার করেছে র্যা ব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: